সুমন বনিক
0 POSTS0 COMMENTS
http://raashprint.orgসিলেট শহরের মহাজনপট্টিতে ৩১আগস্ট ১৯৬৭খ্রিস্টাব্দে জন্ম। কবিতার সঙ্গে পথচলা তিন দশকের।
স্থানীয় এবং জাতীয় পত্রপত্রিকায় লেখালেখি করেন।দেশের বাইরে বিভিন্ন ওয়েবম্যাগ, কাগজে নিয়মিত লিখছেন। কবিতার পাশাপাশি অসংখ্য ছড়া, কিশোরকবিতা, ছোটদের গল্প লিখেছেন ।
১৯৮৭ সাল থেকে সম্পাদনা করছেন সাহিত্যের ছোটোকাগজ অগ্নিশিখা। ইতোমধ্যেই লিটলম্যাগাজিন 'অগ্নিশিখা' দেশ-বিদেশে পাঠক সমাদৃত হয়েছে।দীর্ঘদিন যাবৎ সম্পাদনা করছেন শারদ সংকলন "অরুণ আলোর অঞ্জলি'।
প্রকাশিত কবিতাবই--জ্বলছি জলের তলে, প্রেমযোগ, অবেলায় ডোরবেল, প্রণয়সোহাগ, কিশোরকবিতা বই' রাতের গায়ে জোনাক জ্বলে', যৌথ ছড়ার বই 'ছড়ায় ছন্দে আড্ডাঘর'।
পুরস্কার অর্জন: বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৩, ও কাব্যকথা সাহিত্য পুরস্কার।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে কলেজে শিক্ষকতা দিয়ে পেশাজীবন শুরু করেন। বর্তমানে তিনি ব্যাংকিং পেশায় নিয়োজিত ।
