ফারুক সুমন
2 POSTS0 COMMENTS
কবি ও প্রাবন্ধিক
জন্ম: ১ মার্চ ১৯৮৫। শাহরাস্তি, চাঁদপুর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর (প্রথম শ্রেণি) এবং উচ্চতর এম. ফিল. (২০১৪) ডিগ্রি অর্জন। বর্তমানে পিএইচডি ফেলো। একাডেমিক কৃতিত্বের জন্য পেয়েছেন ‘নিপ্পন ফাউন্ডেশন অব জাপান’ (২০০৬) শিক্ষাবৃত্তি। ২০১৯ সালে দিল্লিতে অনুষ্ঠিত 'সার্ক সাহিত্য সম্মেলন' এবং ‘নেপাল আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন’-এ যোগদান করেন। সম্পাদনা করেছেন (যৌথ) লিটল ম্যাগাজিন 'অক্ষৌহিণী'। ব্যবস্থাপনা সম্পাদক 'পোয়েম ভেইন বাংলা'। লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন 'রউফিয়ান রিদম সাহিত্য সম্মাননা-২০১৬' 'উচ্ছ্বাসপ্রহর সাহিত্য সম্মাননা-২০১৯' 'সমতটের কাগজ লেখক-সম্মাননা-২০২০' এবং 'চর্যাপদ একাডেমি দোনাগাজী সাহিত্যপদক-২০২১'।
বর্তমানে 'বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ' (রাইফেলস কলেজ, বিজিবি সদর, পিলখানা, ঢাকা)- এ বাংলা বিষয়ে অধ্যাপনায় নিয়োজিত আছেন।
ইমেইল: faruqsumon11@gmail.com
প্রকাশিত গ্রন্থসমূহ
কাব্যগ্রন্থ
১.'অচঞ্চল জলের ভিতর নিরাকার বসে' (২০১৭)
২. 'আঙুলের ডগায় সূর্যোদয় (২০১৮)
৩. 'বিচঞ্চল বৃষ্টিবিহার' (২০২০)
৪. বিরামচিহ্নের কান্না (২০২২)
৫. চোখের কোণে বালির পাহাড় (২০২৫)
প্রবন্ধগ্রন্থ
১. 'শামসুর রাহমানের কবিতা: নগর-চেতনা ও নাগরিক অনুষঙ্গ' (২০১৫)
২. 'শিল্পের করতালিi' (২০১৯)
৩. 'শামসুর রাহমানের কাব্যস্বর' (২০২১)
৪. শিল্পের সারগাম (২০২২)
৫. বঙ্গবন্ধু : অন্তরঙ্গ পাঠ (২০২৩)
৬. দীপ্তিমান মনীষা (২০২৪)
৭. সৈয়দ আলী আহসানের প্রবন্ধে কাব্যভাবনা (২০২৫)
ভ্রমণগ্রন্থ
১. ভ্রমণে অবাক অবগাহন (২০২১)
সম্পাদনাগ্রন্থ: স্মারকগ্রন্থ: বেলাল চৌধুরী, সম্পাদনায়: প্রতীক চৌধুরী ও ফারুক সুমন, ২০২৬
