মোস্তাফিজুর রহমান জাভেদ
0 POSTS0 COMMENTS
http://raashprint.orgথার্ড লেন স্পেস.কম- (https://thirdlanespace.com) এর অন্যতম অবদায়ক মোস্তাফিজুর রহমান জাভেদের জন্ম ও বেড়ে ওঠা সিলেট মায়ের কোলে। পেশায় ব্যাংকার।
নিভৃতচারী এই সাগ্নিক লেখালেখিতে অনিয়মিত হলেও পাঠনিবিড় গোড়া থেকেই। বিচিত্র বিষয়ে তাঁর আগ্রহ ও মনোযোগ, যদিও অধিক ভালোবাসেন সাহিত্য, দর্শন, সিনেমা ও সংগীত। আহমদ সায়েম সম্পাদিত ছোটকাগজ সূনৃত-এর অন্যতম সহযোদ্ধা তিনি।
তারুণ্যের দিনগুলোয় কিছুকাল কাটিয়েছেন সাংবাদিকতায়। ব্যাংকিং পেশার প্রচণ্ড চাপের মধ্যেও দেশি-বিদেশি ভাবুকদের নিয়ে কথালাপ এবং গদ্য ও অনুবাদে রয়েছে বিশেষ ঝোঁক। থার্ড লেন স্পেস-এ অবদায়ক হিসেবে ইতোমধ্যে বিয়ং-চুল হান, হানা আরেন্ট ও আইজ্যাক আসিমভকে নিয়ে লিখেছেন গুরুত্বপূর্ণ বিশ্লেষণী গদ্য ও ভাষান্তর। পারিবারিক জীবনে বিবাহিত ও দুটি কন্যা সন্তানের জনক এই লিখিয়ে ভালোবাসেন বন্ধুসঙ্গ ও আড্ডা। এখনো কোনো বই প্রকাশিত হয়নি, তবে ছোটকাগজে লেখেন মাঝেমধ্যে, যদি মন চায়।
