মেকদাদ মেঘ
0 POSTS0 COMMENTS
http://raashprint.orgজন্ম ১৮ ফেব্রুয়ারী সুনামগঞ্জ জেলার দিরাই থানার নগদীপুর গ্রামে। পুরো নাম মেকদাদ হোসেন চৌধুরী। পিতা শায়েখ মিয়া চৌধুরী মাতা মহিমা বেগম। কবিতাই আরাধ্য আপন। সময় কাটে চিত্রশিল্প, সংস্কৃতি, রাজনীতি ও গানের ভুবনে।
২০১০ সাল থেকে সম্পাদনা করছেন ছোট কাগজ স্বপ্নস্রোত, সারিন্দা (যৌথ)। প্রথম কাব্য হাওয়াই ডাকঘর (২০১২) প্রকাশের অর্ধযুগ পর গানের বই মেঘ বাউলের গান (২০১৮)। ডোরাকাটা অন্ধকার (২০২০) প্রকাশের পরে গ্রন্থ প্রকাশে আবার বই প্রকাশের অর্ধযুগের বিরতি। প্রতিষ্ঠানিক শিক্ষা রাষ্ট্রবিঙ্হান (সম্মান) মদন মোহন কলেজে, নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করেছেন দৈনিক যুগভেরী পত্রিকায়।
মেকদাদ মেঘ বাংলাদেশ বেতার কেন্দ্রের তালিকাভুক্ত গীতিকার। গান ও কবিতাযাপনের পাশাপাশি চারণ সাংস্কৃতিক কেন্দ্র, নান্দনিক নাট্যদল, জাতীয় কবিতা পরিষদ, হাওর নদী ও পরিবেশ রক্ষা আন্দোলন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।
