Saturday, February 7, 2026
Homeকবিতাপ্রান্তরনয়-সেপ্টেম্বর-২০০৯-ও-ষোল । আহমদ সায়েম

নয়-সেপ্টেম্বর-২০০৯-ও-ষোল । আহমদ সায়েম

IMG_2738 copy

নয় সেপ্টেম্বর ২০০৯ ও ষোল

ষোল– বাসাটার বয়স চারশ বা পাঁচশ বৎসর হবে
চারধার ঠাণ্ডা, কাঁপা কাঁপা দেয়াল আর
টিনের শব্দ– অনেক বয়স তার দৃষ্টিতে, বড় মায়া তার জল
ও গন্ধের
তবু স্বপ্ন দেখি আর শব্দ করি অন্য ঘরে…

ষোল– তুমিকি শুনতে পাচ্ছ, — তোমার কোলে মাথা রাখিনি
আজ কত দিন? বৃষ্টির শব্দ আর গাড়ির হর্ণ কোন কিছু
আর ছুতে পারে না আমার আঙুল, অশ্রু ভরে আকাশ
দেখি,– শুধু আকাশটাই তোমার মতো
হাসি হাসি শব্দে ছুয়েঁ দেখি তার শরীর, গন্ধ,– জলের দিকে চোখ
ফেরাই, মাছের নড়াচাড়া দেখে মনে আসে– আমাদের
সংসার সবখানেই এলোমেলো করা শব্দ…
–এমতো আরো অনেক বছর
পাতা কুড়াতে হবে ভুল ঠিকানায়…

আহমদ সায়েম
আহমদ সায়েমhttp://raashprint.net
কবি, সম্পাদক, পুস্তকপ্রকাশক, স্থিরচিত্রগ্রাহক ও স্বতঃপ্রণোদিত তথ্যচিত্রনির্মাতা। আবির্ভাবকাল বিবেচনায় একবিংশ শতকের প্রথম দশকের লেখকদলের অন্তর্ভূত। পূর্বপ্রকাশিত কবিতাবই তিনটি : ‘অনক্ষর ইশারার ঘোর’ ২০১৫, ‘কয়েক পৃষ্ঠা ভোর’ ২০১৯, এবং ‘রুদ্ধজনের রাগ ও সম্বিৎ’ ২০২৫; অন্য বই ইংরেজিতে অনুদিত : ‘The layers of Dawn’ ২০১৮ সালে বের হয়েছে। সম্পাদনা করেন সাহিত্যপত্র ‘সূনৃত’ ও ওয়েবম্যাগ ‘রাশপ্রিন্ট’। ছোটকাগজ সম্পাদনায় পেয়েছেন ‘সমুজ্জ্বল সুবাতাস ২০১৩’ সম্মাননা। যুক্তরাষ্ট্রেরে প্রথম রাজধানী ফিলাডেলফিয়া, সেখানে প্রথম ‘বইমেলা ৩১ মে ২০২৫’ করতে সক্ষম হন। ফিলাডেলফিয়ায় প্রথম বাংলা সাহিত্য পত্রিকা প্রকাশ এবং সম্পাদনা করেন ‘ফিলাডেলফিয়া, মে ২০২৫’ নামেই। নাট্যসংগঠনের সঙ্গে সংলিপ্ত। জন্ম ও বেড়ে-ওঠা বাংলাদেশের উত্তরপূর্ব সীমান্তবর্তী সিলেট শহরে ৫ জানুয়ারি ১৯৭৮ সালে। পেশাসূত্রে সপরিবার বসবাস যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায়। বিষাদমুক্ত, ভ্রমণপ্রিয়, বন্ধুবৎসল। ফোন : +1 (929) 732-5421 ইমেল: ahmedsayem@gmail.com
এইরকম আরও পোস্ট
- Advertisment -
ad place