Saturday, February 7, 2026
Homeকবিতাপ্রান্তরছায়াচিবুকে ছায়াস্নান:Under the net of a last kiss । পিয়ালী...

ছায়াচিবুকে ছায়াস্নান:Under the net of a last kiss । পিয়ালী বসু

অন্তরালে ব্যাপ্ত হওয়া শিখছি 
নিভৃতির অতলান্ত জুড়ে থাকা নৈঃশব্দ্য … নিঃস্ব এ জন্ম 
আলোছায়ার নকশা-ঘর … ছুঁয়ে থাকা বাতিল ফ্রেম 

ক্লান্তির গভীরতা … বিম্বহীন দৃষ্টিবাণ … সম্পর্কের পিছুটান
ভুলে যাচ্ছি …… এ জন্ম মাসে 

Because everything Dies….
The dusk and the dawn … and the drowning Love

“if I touched the earth,
It would crumble;
It is so sad and beautiful,
So tremulously like a dream. ” — Dylan Thomas

আনত দৃষ্টিজুড়ে আচমকা আহত বজ্রপাত
মৃত শহরের ইতিবৃত্ত জুড়ে স্যাক্সোফোনের মৃদু মৃত্যুতান 
বিগত শতাব্দীর নিঃশ্বাস জমে থাকা ঘরটায় …স্পর্শের শূন্য পোজিশন 

মুহূর্তের ছায়াসিঁড়ি … দূরতর তিলগন্ধী দাগ
পাথরের প্যালেট … দিকচিহ্নসূচক রঙিন কালার স্প্ল্যাশ

বর্তমানের গম্বুজ থেকে ধীরে ধীরে সরে যায় ক্যামেরার থ্রেশহোল্ড
নিরাপদ হতে থাকে জমে থাকা স্বপ্নের অক্ষর 
উৎসব শেষ …
এখন থিতু হবার সময় … বুকের বাঁদিক ঘেঁষে থাকা অ্যাফেকশনে

“I love you as certain dark things are to be loved, 
in secret, between the shadow and the soul.” 
― Pablo Neruda

দৃশ্যের আর্দ্রতা কমছে 
নাজুক সন্ধেগুলি বাতিল হয়ে যাচ্ছে অপ্রেমের ঔদাসীন্যয় 
সরে যাচ্ছে … ‘ঝিলের ধারের শেষ বিকেল 

জলরঙা শহরে … আকাশ ছোঁয়া আভিজাত্য ভেদ করে 
স্পষ্ট হয়ে উঠছে বন্ধ্যা সম্ভাবনা 

সময়ের স্বাক্ষরে অনিশ্চয়তার আত্মীয়তা
আরাধ্য বিকেল জুড়ে থাকা প্রবাদপ্রতিম বিষাদ 

তবুও … ভাসমান ঋতু জুড়ে মিশে থাকা আদুরে নালিশ 
নিমগ্ন সাধনা … ছুঁয়ে দেখা ঠোঁট – আয়ুরেখা
প্রেম আর বোধের নিরিখে …. নির্ধারিত হচ্ছে ছায়ানাটকের প্রেক্ষাপট 

বেঁচে থাকার পাসওয়ার্ডে এখন … প্রস্থানের শেষ স্বীকারোক্তি 

“… and I will be waiting for you, as in an empty station 
when the trains are parked off somewhere else, asleep. “

এইরকম আরও পোস্ট
- Advertisment -
ad place